আজ সন্ধ্যা থেকে কাজের ফোন সাইলেন্ট করে রেখেছিলাম।
কিন্তু হাত আপনা আপনি স্ক্রিনের দিকে চলে যাচ্ছিল।
মোট ৭ বার আনলক করে দেখেছি, কোনো মেসেজ এসেছে কিনা।
কিছুই আসেনি।
সারাদিন বসে কাজ করার পর সন্ধ্যায় একটু সুতোর কাজ ধরি, তাও মাথায় কাজের কথাই ঘুরতে থাকে।
ফোন সাইলেন্ট করার পর প্রথম কয়েকদিন আপনাদের কেমন লেগেছিল।
বারবার চেক করাটা কবে থেকে কমেছিল?
