সন্ধ্যায় টাইমার সেট করে পড়তে বসেছিলাম, পরীক্ষার আর ২ মাস বাকি। 5 মিনিট পড়ি, তারপর মাথায় অন্য চিন্তা এসে বসে যায়! আজ তো টাইমার বাজার আগেই উঠে পড়লাম, বুকটা একটু ধরফর করছিল। নোটে লিখেও মন শান্ত হচ্ছিল না, একই লাইন বারবার আবার পড়তে হচ্ছিল।

এভাবে চললে পরীক্ষার আগে আরও পিছিয়ে যাব কিনা, সেই ভয়টাই বেশি লাগছে। আপনাদের মধ্যে কেউ টাইমার ছাড়া অন্য কী উপায়ে মন বসান?
