কাজ জমে গেলে ল্যাপটপ থেকে উঠতেই ইচ্ছে করে না।
ফ্রিল্যান্সে কাজ করি বলে এমন সময় একটানা বসে থাকা হয়ে যায়, ঘাড় আর কাঁধ শক্ত হয়ে পড়ে।
তাই ফোনে টাইমার বসিয়ে কাজের ফাঁকে ফাঁকে উঠে দাঁড়ানো শুরু করেছি।
বাজলেই শুধু একটু হাঁটি, হাত-ঘাড় নাড়াই, তারপর আবার বসি।
শুরুতে এলার্ম বন্ধ করেই আবার কাজে ডুবে যেতাম, ওঠা হতো না।
পরে ফোনটা একটু দূরে রেখে দিলাম, উঠে গিয়েই বন্ধ করতে হয় এখন।
কাজ কম থাকা দিনেও অভ্যাসটা রয়ে গেছে।
ক্যামেরা নিয়ে পাড়ায় বেরোলেও মাঝেমধ্যে থেমে একটু গা টানটান করে নিই।
দিনশেষে কাঁধটা আগের মতো অতটা ভারী লাগে না।
